একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ PM
বিএনপি লোগো

বিএনপি লোগো © সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানাধীন ২৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন হীরার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত ০১ ফেব্রুয়ারী রবিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন অনুমোদন করেছেন। 

এদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকারকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। ০১ ফেব্রুয়ারী রবিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে আলাদা দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু জানিয়েছেন।

অপরদিকে, দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কৃষকদল-নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি লুৎফুর রহমান এবং নেত্রকোণা জেলা শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক শফিউল আলম খান লিটন  এবং একই  অভিযোগে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে নড়াইল জেলা শাখার সদস্য সচিব মো. শোয়েব মিনাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মো. রবিউল ইসলাম রুবেলকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এদের সঙ্গে কোনো ধরণের যোগাযোগ না রাখতে সংগঠনের সবাইকে অনুরোধ করেছে কৃষকদল। 

কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনটির দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম।

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9