ময়মনসিংহে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজার

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেছে ভাতিজার। ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামে।

নিহত ভাতিজার নাম স্বাধীন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সোবানের ছেলে স্বাধীনের এবং তার চাচা সুজনের (৩২) মধ্যে গৃহপালিত হাঁস-মুরগি নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাচা সুজন ধারালো ছুরি দিয়ে স্বাধীনকে পেটের মধ্যে আঘাত করেন। আহত স্বাধীনকে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত সুজন পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা এই হত্যাকাণ্ডকে ভৌতিক ও ন্যক্কারজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন, যা এলাকায় শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। 

নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬