বিএনপি নেতাকে ছুরিকাঘাত

০৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে  মুখোশধারীদের ছুরিকাঘাতে আবুল বশর চৌধুরী (৪৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত আবুল বশর চৌধুরী ৯ নম্বর ওয়ার্ডের আহলা শেখ চৌধুরী পাড়ার খলিল মেম্বারের বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি আহলা করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হামিদুল হক মন্নান বলেন, শুক্রবার রাতে দাওয়াত খেয়ে বিয়েবাড়ির বাইরে রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন বশর। এ সময় তিন রাস্তার মোড়ে তিনজন মুখোশধারী হঠাৎ হামলা চালিয়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬