জুলাই গণঅভ্যুত্থান মামলায় অর্থ দাবির অভিযোগ ভিত্তিহীন: সাইমুম রেজা

১০ মার্চ ২০২৬, ০১:৩৯ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০১:৪২ PM
মো. সাইমুম রেজা তালুকদার

মো. সাইমুম রেজা তালুকদার © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থেকে সদ্য পদত্যাগ করা মো. সাইমুম রেজা তালুকদার বলেছেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে ওঠা অর্থ দাবি সংক্রান্ত অভিযোগ ভিত্তিহীন ও অসত্য। আজ মঙ্গলবার (১০ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

তিনি লিখেছেন, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে একজন আসামীকে খালাস করানোর বিনিময়ে আমি ১ কোটি টাকা দাবি করেছি এবং ১০ লাখ টাকা অগ্রিম চেয়েছি। এটি সম্পূর্ণ মিথ্যা। এমন কিছু ঘটেনি, আমি কারও থেকে এমন কিছু চাইনি।

তালুকদার আরও বলেছেন, একটি মামলা কয়েকজন প্রসিকিউটরের সমন্বয়ে গঠিত টিমের অধীনে পরিচালিত হয়। তদন্ত সংস্থা ও চিফ প্রসিকিউটরের তত্ত্বাবধানে প্রসিকিউশন টিম মামলার নথি প্রস্তুত করে এবং আদালত উভয় পক্ষের শুনানি ও সাক্ষ্য শুনে সম্পূর্ণ স্বাধীনভাবে রায় প্রদান করেন। একজন প্রসিকিউটরের পক্ষে কখনও কোনো আসামিকে বিশেষ সুবিধা দেওয়া সম্ভব নয়।

তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রাক্তন কর্মস্থল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা নিয়ে ভাবছিলেন এবং গবেষণা ও লেখালেখিতে মনোনিবেশ করতে আগ্রহী। পরিবারকেও আরও বেশি সময় দিতে চান। তাই তিনি পূর্বের কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছেন।

তিনি আরও লেখেন, নতুন সরকারের অধীনে নতুন চিফ প্রসিকিউটরের তত্ত্বাবধানে ট্রাইবুন্যালের প্রসিকিউশন টিম ন্যায় বিচার অক্ষুণ্ণ রেখে কাজ করবে। তিনি ট্রাইবুন্যালের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার ও ট্রাইবুন্যালকে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন।

এর আগে, সাইমুম রেজা তালুকদার পদত্যাগপত্র জমা দিলে রোববার (৮ মার্চ) চিফ প্রসিকিউটর সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। পরে গতকাল সোমবার (৯ মার্চ) চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি। চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9