জ্বালানি খুঁজতে বাজারে এল ‘তেল কই’ নামের ওয়েব অ্যাপস

১০ মার্চ ২০২৬, ০৩:৩০ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৩:৩১ PM
ওয়েব অ্যাপ্লিকেশন ‘তেল কই?’

ওয়েব অ্যাপ্লিকেশন ‘তেল কই?’ © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম পূর্বের চেয়ে বেড়েছে। সেই ধারাবাহিকতায় জ্বালানি নিয়ে ভোক্তামনে আতঙ্ক শুরু হয়েছে দেশজুড়ে। ফিলিং স্টেশন গুলোতে দেখা গেছে বাইকার ও ফোরহুইলারদের দীর্ঘ লাইন। ভোক্তাদের জ্বালানি খুঁজতে ভোক্তাদের ভোগান্তি দূর করতে দেশের বাজারে বেসরকারি উদ্যোগে এসেছে তেল কই নামের মোবাইল অ্যাপ্লিকেশন।

জানা গেছে সজীব খান নামের একজন তরুণ ডেটা ইঞ্জিনিয়ার দেশের কোন ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে, সেটা খুঁজতে তেল কই নামের এই অ্যাপ্লিকেশনটি চালু করেন। যেখানে ব্যবহারকারী তার আশেপাশের কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেটা লোকেশন শেয়ার করার মাধ্যমে খুব সহজে জানতে পারবে।

ওয়েব অ্যাপ্লিকেশনটিতে রয়েছে প্রতিটি ফিলিং স্টেশনের নাম ও সেখানে জ্বালানি নিতে গিয়ে কোনো লাইন আছে কিনা এবং জ্বালানির দাম। পাশাপাশি ব্যবহারকারী যাতে নতুন কোন স্টেশন যুক্ত করতে পারেন সেই ব্যবস্থাও আছে সেখানে। 

এদিকে দেশের জ্বালানি সংকট নেই বলে বারবার আশ্বস্ত করেছে সরকার। আর প্রতিবেশী দেশ ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আজ মঙ্গলবার দেশে আসছে আরো ৫ হাজার টন ডিজেল। 

বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬