জ্বালানি সাশ্রয়ে পাকিস্তানে স্কুল বন্ধ, হোম অফিস ও সাপ্তাহিক ছুটি বৃদ্ধি

১০ মার্চ ২০২৬, ০৪:৪৭ AM
শেহবাজ শরিফ

শেহবাজ শরিফ © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় জ্বালানি সাশ্রয়ে একাধিক কঠোর পদক্ষেপ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সোমবার (৯ মার্চ) জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি জানান, আগামী দুই সপ্তাহ দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান অনলাইনে পরিচালিত হবে।

একই সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধেক কর্মকর্তা ও কর্মচারীকে বাসা থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিসগুলোতে সাপ্তাহিক ছুটিও একদিন বাড়ানো হবে।

গত চার বছরের মধ্যে প্রথমবারের মতো সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে পাকিস্তান এই পদক্ষেপ নিল।

ভাষণে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তানের অর্থনীতি, কৃষি ও পরিবহন ব্যবস্থা অনেকাংশেই মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানির ওপর নির্ভরশীল।

এ ছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের গাড়িতে বর্তমানে যে পরিমাণ জ্বালানি দেওয়া হয়, তা কমিয়ে আনার কথাও জানান তিনি। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অফিসে নতুন কোনো ফার্নিচার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও অন্যান্য পণ্য কেনা যাবে না।

এদিকে প্রধানমন্ত্রীসহ সব সরকারি কর্মকর্তার বিদেশ সফরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬