তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে মনিটরিং সেল গঠন, জেনে নিন ফোন নম্বর

০৯ মার্চ ২০২৬, ০৩:৪১ PM
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি © সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ক্রমেই অস্থির হয়ে উঠছে তেলের বাজার। এ অবস্থা সদ্য দায়িত্ব নেওয়া বিএনপির নেতৃত্বাধীন সরকার দেশের বাজারে জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে মনিটরিং সেল গঠন করেছে সরকার। 

সোমবার (৯ মার্চ) জ্বালানি তেল সরবরাহের মনিটরিং সেল গঠন বিষয়ে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। 

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকল্পে ও অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পন বিভাগ, বিপিসি ও কোম্পানিসমূহের সমন্বয়ে 'কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল' গঠন করা হয়েছে। আঞ্চলিক কন্ট্রোল সেলগুলো প্রত্যহ নিয়মিতভাবে উক্ত অঞ্চলের ডিপোসমূহের পেট্রোলিয়াম পণ্যের মজুদ (Shore tank & floating), সরবরাহ (Dispatch) ও বিক্রয় (Sale) পরিস্থিতি এবং ডিজেলের খুচরা মূল্য পরিস্থিতি কেন্দ্রীয় কন্ট্রোল সেলে প্রেরণ করবে। কেন্দ্রীয় কন্ট্রোল সেল কর্তৃক সমন্বিত প্রস্তুতকৃত পেট্রোলিয়াম পণ্যের মজুদ প্রতিবেদন নিয়মিতভাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার নিকট প্রেরণ করা হবে।

সেখানে আরো বলা হয়, চলমান পরিস্থিতিসহ কৃষি সেচ মওসুম চলাকালীন ডিলার ও এজেন্টের অনুকূলে ডিপো থেকে সরবরাহকৃত জ্বালানি তেলের পরিমাণ ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি/প্রতিবেদন আঞ্চলিক কন্ট্রোল সেল থেকে নিয়মিতভাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক-কে ই-মেইল/ফ্যাক্সযোগে অবহিত করা হবে। 

এছাড়াও জ্বালানী ও তেল বিতরণ, মজুদ, পাচার, ভেজাল ইত্যাদি বিষয়ে যেকোন তথ্য উক্ত সেল-কে তাৎক্ষণিকভাবে অবহিত করা যাবে। এরূপ তথ্য প্রাপ্তিতে তা যাচাই সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্ট্রোল সেলগুলোতে কর্মরত কর্মকর্তাবৃন্দের নাম, পদবী ও টেলিফোন/মোবাইল নম্বর নিম্নরূপঃ

a47cadc3-68e4-4b96-87d4-2e0c34493eeb

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬