যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জ্বালানি তেলের রেশনিং চলবে: জ্বালানি মন্ত্রী

০৮ মার্চ ২০২৬, ০৫:৩১ PM
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু © ফাইল ফটো

দুইটি তেলবাহী জাহাজ নোঙরে দেশে তেলের মজুদ বাড়ছে জানিয়ে পাশাপাশি  বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জ্বালানি রেশনিং করে চলতে হবে। রবিবার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে এক অনুষ্ঠানে জ্বালানি তেলের সর্বশেষ অবস্থা তুলে ধরে তিনি এই তথ্য জানান।

জ্বালানি মন্ত্রী বলেন, অলরেডি আজকে দুপুরে একটা জাহাজ নোঙর নিয়েছে এবং আরেকটা জাহাজ দুইটার সময় নঙর নেওয়ার কথা। তাহলে এই দুইটা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুরটা আরো বাড়বে। কিন্তু এর অর্থ এই নয়  যে, আমরা যাচ্ছে-তাই ভাবে খরচ করব। আমরা রেশনিংটা চালিয়ে যাব। যতদিন যুদ্ধ শেষ না হয় সেই পর্যন্ত।

কেনো তেলের রেশনিং করতে হবে তার ব্যাখ্যা দিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানিনা। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয় করে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি এবং আমরা রেশনিং শুরু করেছি।

তিনি বলেন, কারণ আমরা কেউ জানিনা যুদ্ধ কবে শেষ হবে। সেজন্য সব একবারে খেয়ে শেষ করার চাইতে চলার মত ব্যবস্থা করে যদি আমরা চলি তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারব। সেজন্য গতকালও বলেছি, আমাদের তেল মজুদ আছে কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে সেগুলো আসতে আসতে যেন আমার এই মজুদে যেন হাত না পড়ে।

‘বিদ্যুতের দাম বাড়ছে না’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মানুষের মধ্যে বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুদ করবেন। এটা ঠিক হবে না। তাই আমি প্রত্যেকটি এখানে যারা উপস্থিত আছো তোমরা আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এটা ভালোভাবে প্রচার করো তেলের অভাব নাই কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানিনা ওই যুদ্ধ কবে বন্ধ হবে এটা মানুষকে বলতে হবে।

একই সঙ্গে জ্বালানি তেল যাতে চোরাচালানী কিংবা কালোবাজারে না যায় সেজন্য নেতা-কর্মীসহ জনগণকে সজাগ থাকার আহ্বানও জানান জ্বালানি মন্ত্রী।

ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের অর্থনীতির দূরাবস্থা, বিদ্যুৎখাতের ভঙ্গুর অবস্থা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটা ভঙ্গুর অবস্থা দেনাগ্রস্থ সিস্টেমকে আমরা পেয়েছি। ৭৬ হাজার কোটি টাকা বকেয়া সেই সিস্টেমকে আমরা ইনশাআল্লাহ এখনো ভালো রেখেছি। আশা করি ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। সুতরাং এসব করার জন্য আমাদেরকে সরকারের দেওয়া হয়েছে যে আমাদের ভোট দিয়েছে তাদের কাছেও আমাদের আবেদন থাকবে, তাদের সহযোগিতা দরকার। জনগণের সহযোগিতা না থাকলে সরকার স্মুথলি রান করতে পারে না।
তারেক রহমানের নেতৃত্বে ২০ দিনের সরকারের আমলে রমজানে ইফতার, তারাবিহ ও সেহেরীর সময়ে বিদ্যুৎতের যাতে লোডশেডিং না হয় সেজন্য বিশেষ নির্দেশনায় সফলতার কথা বলেন জ্বালানি মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান, সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমানসহ উত্তরাঞ্চলে ছাত্র ফোরামের নেতারা বক্তব্য রাখেন।

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950