ভারত থেকে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব সরকারের

০৯ মার্চ ২০২৬, ০২:৪৩ AM
বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী © সংগৃহীত

জ্বালানি সংকট মেটাতে বাংলাদেশ-ভারত পাইপলাইনের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চায় ঢাকা। সেজন্য এই পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টল ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ । রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এ অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

একাধিক সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। সরকারের পক্ষ থেকে ভারতের এই দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে আগামী চার মাসের মধ্যে ৫০ হাজার টন ডিজেল বাংলাদেশে সরবরাহের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে।

ভারতের এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিজেল আমদানির চুক্তি সম্পন্ন হলে তা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে. বিদ্যমান চুক্তি অনুযায়ী ভারতের নুমালিগড্‌ রিফাইনারী থেকে বছরে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আনার কথা থাকলেও সাম্প্রতিক ঢাকা- দিল্লি সম্পর্কের টানাপড়েনে তা বন্ধ ছিল। এতে মোট ব্যয় হবার কথা ছিল প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা। যার একটি অংশ বিপিসি এবং বাকি অর্থ ব্যাংকঋণ থেকে আসার কথা ছিল।

প্রসঙ্গত, গত বছরের ২২ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য ২০২৬ সালে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছিল।

মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬