জ্বালানি তেলের বাজার স্থিতিশীল করতে রিজার্ভের ৩০% তেল ছাড়বে জি-৭

০৯ মার্চ ২০২৬, ০৭:৫৪ PM
তেলের খনি

তেলের খনি © সংগৃহীত

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১১৫ ডলারে (৮৬ পাউন্ড) বৃদ্ধি পাওয়ায় জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের এক জরুরি বৈঠকের খবর পাওয়া গেছে। যেখানে নেতারা মোট রিজার্ভের ৩০% তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সংঘটনটির সভাপতির দায়িত্ব পালন করা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পরামর্শ অনুযায়ী আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর সমন্বয়ে জরুরি রিজার্ভ থেকে ৩০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে। কেবল এই আলোচনার গুঞ্জনেই তেলের দামের ঊর্ধ্বগতি কিছুটা থিতু হয়েছে। তবে তা এখনো গত শুক্রবারের বাজার বন্ধ হওয়ার সময়ের চেয়ে অনেক বেশি এবং যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় বহুগুণ বেশি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি মোটেও বিস্ময়কর নয়। অধিকাংশ উপসাগরীয় দেশ বর্তমানে তাদের উৎপাদন কমিয়ে দেওয়ার খবর দিচ্ছে, আবার অনেকে চরম সংকটে পড়ে উৎপাদন পুরোপুরি বন্ধ (ফোর্স ম্যাজিউর) ঘোষণা করেছে।

উল্লেখ্য যে, ৩০ কোটি ব্যারেল তেল ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্তটি হবে বিশাল এক পদক্ষেপ। এটি ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনে রুশ আক্রমণের পর নেওয়া রেকর্ড হস্তক্ষেপের তুলনায় দ্বিগুণেরও বেশি হবে। ইতিহাসে এ পর্যন্ত মাত্র পাঁচবার এই জরুরি রিজার্ভ ব্যবহার করা হয়েছে। যদি এই প্রস্তাবে সম্মতি পাওয়া যায়, তবে তা হবে মোট বৈশ্বিক মজুতের এক-চতুর্থাংশ।

নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রক্তের প্রয়োজনে রাত-দিন ছুটে চলেন কুয়েটের ‘ড্রিমের’ স্বেচ্ছ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬