৫৯ সরকারি মহিলা কলেজে শিক্ষা ক্যাডারের পদ সৃজনের প্রস্তাব চাইল মাউশি

১০ মার্চ ২০২৬, ০৩:২৯ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

দেশের ৫৯টি সরকারি মহিলা কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদ সৃজনের প্রস্তাব আহবান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৮ এপ্রিলের মধ্যে কলেজগুলোকে প্রস্তাব পাঠাতে হবে। 

মঙ্গলবার (১০ মার্চ) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদের এ চিঠি পাঠানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা সদরে অবস্থিত সরকারি মহিলা কলেজসমূহে প্রতিষ্ঠানভিত্তিক বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদ সৃজনের জন্য কলেজসমূহের পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী ৮ এপ্রিলে মধ্যে সংযুক্ত নমুনা কপি অনুসরণপূর্বক বাইন্ডিংকৃত ০৪ (চার) কপি বই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কক্ষ নং-৫৩০ এ এইচআরএম শাখার উপ-পরিচালককে এবং সফটকপি [email protected] মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। 

কলেজগুলোর তালিকা দেখুন এখানে

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬