সাভারে র‌্যাবের বিশেষ অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার 

১০ মার্চ ২০২৬, ১১:৪৭ AM
গ্রেপ্তার চার ছিনতাইকারী

গ্রেপ্তার চার ছিনতাইকারী © সংগৃহীত

সাভারে ঈদ সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের বিশেষ অভিযানে ৪ জন সক্রিয় ছিনতাইকারীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় সাভারের রাজ্জাক প্লাজা সংলগ্ন ফুটপাথ থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪।

গ্রেপ্তার ব্যক্তি রা হলেন ১. মো. মুরাদ হোসেন মুন্না (২১), ২. শেখ শাহিম (২২), মো. বাবু (২৮) ও মো. রমজান হোসেন (২৬)।

র‌্যাব সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছিনতাইকারী ও অপরাধী চক্রের তৎপরতা রোধে সাভার এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-৪ (সিপিসি-২) নবীনগর ক্যাম্পের একটি বিশেষ দল সাভার থানাধীন রাজ্জাক প্লাজার সামনে অভিযান চালায়।

এ সময় জহিরুদ্দিন (২১) নামের এক যুবককে সুইচ গিয়ার চাকুর ভয় দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাই করার সময় চার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি ধারালো সুইচ গিয়ার চাকু, ছিনতাইকৃত মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। আসন্ন ঈদকে টার্গেট করে তারা সাভার ও আশুলিয়ার বিভিন্ন নির্জন স্থানে দেশি অস্ত্রের মুখে সাধারণ পথচারীদের জিম্মি করে মোবাইল, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে আসছিল। র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, সন্ত্রাস ও ছিনতাই নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সাভার থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬