শিক্ষার্থী ও অসহায় মানুষের মধ্যে ঢাকা কলেজ ছাত্রদলের ঈদ উপহার বিতরণ

১০ মার্চ ২০২৬, ০৩:৫২ PM
এক শিশুকে ঈদ উপহার তুলে দেওয়া হচ্ছে

এক শিশুকে ঈদ উপহার তুলে দেওয়া হচ্ছে © টিডিসি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা কলেজ ক্যাম্পাসে ঈদকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে ২৫০ জনের মধ্যে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে পারফিউম, রুমাল ও পাঞ্জাবি এবং অসহায় সাধারণ মানুষের মধ্যে পাঞ্জাবি বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রায় ২০০ জন সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের মধ্যে পারফিউম ও রুমাল বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে প্রায় ৫০ জনকে পাঞ্জাবি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মামুন, যুগ্ম আহ্বায়ক রাসেল, আহ্বায়ক সদস্য খাইরুল, মুরার, জীম, মেহেদীসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন বলেন, ছাত্রদল সব সময় সৃজনশীল ও মানবিক কাজ করে থাকে এবং ধর্মীয় মূল্যবোধকে সম্মান করে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার বিতরণের মাধ্যমে তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হবে। ছাত্রদলের এই কর্মসূচি ভবিষ্যতে তারাও মানবিক কাজে এগিয়ে এসে সমাজের মানুষের পাশে দাঁড়াবে।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence