নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় সিটিজেন ইনিশিয়েটিভের উদ্বেগ

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ PM
নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় সিটিজেন ইনিশিয়েটিভের উদ্বেগ

নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় সিটিজেন ইনিশিয়েটিভের উদ্বেগ © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে নাগরিক সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ। একইসঙ্গে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নাগরিকদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা সুরক্ষায় তাদের দায়িত্ব যথাযথভাবে পালনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানিয়েছে সংগঠনটি। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সিটিজেন ইনিশিয়েটিভের পাবলিক রিলেশন থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার অনেকগুলো ঘটনার বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাদের নিকট গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, অন্তত একটি হত্যাকাণ্ডসহ যৌন সহিংসতা, শারীরিক হামলা, সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ, লুটপাট এবং অন্যান্য নির্যাতনের অসংখ্য অভিযোগ উত্থাপিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

সিটিজেন ইনিশিয়েটিভ মনে করে, এসব ঘটনা দেশের নাগরিকদের জীবন, শারীরিক নিরাপত্তা, মর্যাদা ও সম্পদ তথা মৌলিক মানবাধিকার লঙ্ঘনের গুরতর ইঙ্গিত প্রদান করে। নির্বাচন একটি সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া; একটি গণঅভ্যুত্থানের পর বহুল প্রতীক্ষিত এই নির্বাচন পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কোনো প্রেক্ষাপটেই ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা, ভীতি প্রদর্শন বা প্রতিশোধমূলক আচরণ গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি বলছে, রাষ্ট্রের দায়িত্ব হল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসমূহ দ্রুত, নিরপেক্ষ ও কার্যকরভাবে তদন্ত করা এবং আইনের শাসন নিশ্চিত করা। সে প্রেক্ষিতে, নির্বাচন-পরবর্তী সহিংসতার সকল অভিযোগের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া গ্রহণ করা জরুরি। তদন্ত কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হওয়া উচিত এবং ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে হবে। অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা নির্বিশেষে প্রচলিত আইন অনুযায়ী জবাবদিহিতার আওতায় আনা আবশ্যক। একইসঙ্গে সহিংসতার শিকার ব্যক্তি ও পরিবারের জন্য যথাযথ নিরাপত্তা, চিকিৎসা, মনোসামাজিক সহায়তা এবং প্রযোজ্য ক্ষেত্রে ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, সিটিজেন ইনিশিয়েটিভ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে, তারা যেন প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের সকল নাগরিকদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা সুরক্ষায় তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং নির্বাচন-পরবর্তী এই ট্রাঞ্জিশনাল সময়ে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করে।

পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9