আন্দোলন-সংগ্রামের পাশাপাশি একাডেমিকভাবেও সফল ছাত্রদলের মেডিকেল ইউনিট: ডা. রফিক

০৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৩ PM
ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। 

ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।  © সংগৃহীত

ছাত্রদল মেধাবীদের সংগঠন উল্লেখ করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বলেছেন, বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদলের বিভিন্ন মেডিকেলের ইউনিট সরাসরিভাবে অংশগ্রহণ করেছে। পাশপাশি তারা একাডেমিকভাবেও সফল হয়েছে।

সোমবার (৯ মার্চ) স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিক বলেন, বাংলাদেশের আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার ভীত তৈরি করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ধারাবাহিকতা রক্ষা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয় আজ দেশে হৃদপিণ্ডের জটিল সব চিকিৎসা সম্ভব হচ্ছে দেশে, এরকম অনেক উদাহরণ তৈরি করে গিয়েছেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানিসহ যেকোনো খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন, আমাদেরকে সেই আহ্বানে সাড়া দিয়ে সাশ্রয়ী হতে হবে।

বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওমর খৈয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. শাকুর খান, অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. তৌহিদ উল ইসলাম জন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, ঢামেকসুর সাবেক জিএস ডা. মাহমুদুর রহমান নোমান, যুবদলের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সহসভাপতি ডা. ইমরান হাফিজ, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম তুষারসহ আনোয়ার খান মেডিকেল ও বিভিন্ন মেডিকেলের বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬