দক্ষিণ সিটি নির্বাচনে ৭৫ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

১০ মার্চ ২০২৬, ০৯:২৯ AM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৯:৩০ AM
জাতীয় নাগরিক পার্টি লোগো

জাতীয় নাগরিক পার্টি লোগো © সংগৃহীত

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

মঙ্গলবার (১০ মার্চ) দলটির দপ্তর সম্পাদক মো. আসিফ উদ্দিন সম্রাট স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি সাধারণ ওয়ার্ড এবং ২৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে যোগ্য, সৎ ও জনমুখী প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে দলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানায়, তারা বিশ্বাস করে একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গঠনে দক্ষ, সৎ এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃত্ব অপরিহার্য। সেই লক্ষ্যেই দলটি তৃণমূল থেকে জনপ্রিয়, পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এবং জনসেবায় নিবেদিত ব্যক্তিদের সামনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। এনসিপির মতে, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি এবং যোগ্য নেতৃত্বের সমন্বয়ই ঢাকাকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক নগরীতে রূপান্তর করতে পারে এবং সেই লক্ষ্য পূরণে যোগ্য প্রতিনিধি নির্বাচন করাই তাদের মূল উদ্দেশ্য।

প্রার্থী হিসেবে আগ্রহী ব্যক্তিদের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা ও গুণাবলি নির্ধারণ করেছে দলটি। এর মধ্যে রয়েছে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা, সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা, নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা এবং নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা ও কাজ করার আগ্রহ।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ড নিয়ে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জমাকৃত আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে বিবেচনা করা হবে। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়ার জন্য আগ্রহী প্রার্থীদের ই-মেইল ([email protected]) অথবা হটলাইন নম্বরে (+৮৮ ০১৩২১ ২১৪ ২১৪) যোগাযোগ করতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9