মন্ত্রিসভা পরিষদে শেষ মুহূর্তে আলোচনায় যাদের নাম

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ AM
মন্ত্রীসভা পরিষদ

মন্ত্রীসভা পরিষদ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। একই দিনে বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সেই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয়—কারা থাকছেন নতুন মন্ত্রিসভায়।

দলের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৩৫ থেকে ৪০ সদস্যের মধ্যে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণমন্ত্রী এবং ১০ থেকে ১২ জন প্রতিমন্ত্রী থাকতে পারেন। শেষ মুহূর্তে আরও এক বা দুজন যুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। মন্ত্রিসভা ছোট রাখা এবং নবীন-প্রবীণের সমন্বয়ে সর্বোচ্চ ৩৭ সদস্যের একটি দল গঠনের আলোচনা চলছে বলে জানা গেছে।

সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা শপথ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে মহড়া সম্পন্ন করেছেন। সেখানে অন্তত ৪০ জন সদস্যকে ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা যায়। শপথপত্র রাখার স্ট্যান্ডও রাখা হয়েছিল প্রায় ৪০টি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি।

মন্ত্রিসভা গঠনের পুরো প্রক্রিয়ায় তারেক রহমান কঠোর গোপনীয়তা বজায় রাখছেন বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। তবুও দলীয় অঙ্গন ও রাজনৈতিক মহলে যেসব নাম শেষ মুহূর্তে আলোচনায় রয়েছে, তাদের মধ্যে আছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ, ফজলুর রহমান, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, এহসানুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, আফরোজা খান রিতা, জহির উদ্দিন স্বপন, রুহুল কবীর রিজভী আহমেদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ইসমাঈল জবিউল্লাহ, ড. হুমায়ুন কবির (টেকনোক্র্যাট), মোহাম্মদ আসাদুজ্জামান, রকিবুল ইসলাম বকুল, ফরিদুল কবির তালুকদার, দিপেন দেওয়ান, শরীফুল আলম, ড. মাহদী আমিন (টেকনোক্র্যাট), ড. জিয়াউদ্দিন হায়দার (টেকনোক্র্যাট), শামা ওবায়েদ, ফারজানা রহমান পুতুল, সুলতান সালাউদ্দিন টুকু, আলী আজগর লবী, মজিবুর রহমান (গাজীপুর), মীর শাহে আলম (বগুড়া), আরিফুল হক চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, ওয়ারেস আলী মামুন (ময়মনসিংহ), ড. রেজা কিবরিয়া, অনিন্দ্য ইসলাম অমিত, সাঈদ আল নোমান, খন্দকার আবু আশফাক, হাবীব উর রশিদ হাবীব, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং রাজনৈতিকভাবে পরীক্ষিত নেতাদেরই প্রাধান্য দেওয়া হতে পারে। একই সঙ্গে তরুণ ও টেকনোক্র্যাটদেরও অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের চিন্তাভাবনা চলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ এ বিষয়ে বলেন, ‘যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। জনগণের কাছে যারা আস্থাশীল, তারাই স্থান পাবেন। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা।’

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9