সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ মঙ্গলবারই হতে হবে: আসিফ মাহমুদ

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

আগামীকাল মঙ্গলবারই (১৭ ফেব্রুয়ারি) সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে না চাইলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোনো মানে নেই।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন আসিফ মাহমুদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের এক মন্তব্যের জবাবে এই কথা লিখেছেন তিনি।

সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের প্রশ্নে আজ গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, এটা যদি কন্সটিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে এমেন্ডমেন্ড হয় এবং সে শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিল ফর্ম হয়, সে শপথ কে পাঠ করাবেন, সেটা নির্ধারিত হয়, এতগুলো ‘হয়’ এর পরে, তারপরে হলেও হতে পারে।

তার প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ লিখেছেন, সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ আগামীকাল নির্ধারিত সময়েই হতে হবে। ‘সংবিধানে নেই’ মর্মে যদি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ না নিতে চান, তাহলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোন মানে নেই।

আসিফ মাহমুদ সালাহউদ্দিন আহমেদকে প্রশ্ন রেখে বলেন, ২০২৬ সালে নির্বাচন কোন সংবিধানে ছিল জনাব সালাহউদ্দিন আহমেদ?

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9