পররাষ্ট্র মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন যারা

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ PM
কোলাজ ছবি

কোলাজ ছবি © টিডিসি ফটো

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফলে ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় আসা দলটির নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। গুরুত্বপূর্ণ এই মন্ত্রিসভায় বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। 

এই পদের জন্য সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত আমীর খসরু মাহমুদ চৌধুরী, যিনি এর আগে বাণিজ্যমন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রী হিসেবে বিকল্প নাম হিসেবে দলের আরেক প্রবীণ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নামও বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবিরকেও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলের অভ্যন্তরে আলাপ-আলোচনা চলছে। 

পূর্ণ মন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেও নতুন মুখের সন্ধান করছে বিএনপি। এই দৌড়ে এগিয়ে রয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত অভিজ্ঞ কূটনীতিক মুশফিকুল ফজল আনসারী। 

বিএনপির নীতি-নির্ধারণী মহলের একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং বৈদেশিক সম্পর্ক জোরদারে এবার দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদেরই প্রাধান্য দেওয়া হবে। 

উল্লেখ্য যে, এবারের নির্বাচনে বিএনপি ২১২টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে, যার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ মেধাবী নেতৃত্বের সমন্বয়ে একটি ‘স্মার্ট ক্যাবিনেট’ গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে শেষ পর্যন্ত কার ভাগ্যে এই গুরুত্বপূর্ণ দপ্তর জুটবে তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

ট্যাগ: বিএনপি
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬