দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ঢাকা ৫ আসনের হাতপাখা প্রার্থীর

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ PM
 ঢাকা ৫ আসনের হাতপাখা প্রার্থী

ঢাকা ৫ আসনের হাতপাখা প্রার্থী © টিডিসি ফটো

রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন করা পর্যন্ত দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মো. ইব্রাহীম।  

রোববার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এতে তিনি লেখেন, ‘আপাতত (দলটি রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন করা পর্যন্ত) ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম।’

এর আগে দেওয়া আরেক পোস্টে নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মো. ইব্রাহীম। সেখানে তিনি বলেন, ‘ঢাকা-৫ আসনের জনগণ কোনো ভুল করেননি, বরং দলীয়ভাবে করা একটি রাজনৈতিক ভুলের জবাবই তারা দিয়েছেন। কোনো অভিযোগ ছাড়াই জনগণের সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। 

একই সঙ্গে যারা তার ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মো. ইব্রাহীম।

নির্বাচনের ফল অনুযায়ী, মো. ইব্রাহীম পেয়েছেন ১৪ হাজার ২০৬ ভোট। বিজয়ী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নবী উল্লা নবী পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

আরেক পোস্টে মো. ইব্রাহীম বলেন, ‘ইসলামী আন্দোলনের তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। তাদের অনেকেই নিঃস্বার্থভাবে রাতদিন পরিশ্রম করেছেন। দিনমজুর ও শ্রমজীবী মানুষেরা সবকিছু ফেলে রেখে রাত জেগে কাজ করেছেন। তৃণমূলের প্রতিটি নেতাকর্মী তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এবং এই ত্যাগের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন।’

নির্বাচনের ফলাফল নিয়ে মোটেও হতাশ নয় উল্লেখ করে মো. ইব্রাহীম বলেন, ‘প্রস্তুতি ও কাজ অনুযায়ীই তারা ফল পেয়েছেন। এ নিয়ে কোনো দুঃখ, আক্ষেপ বা অভিযোগ নেই। তবে ভবিষ্যতের জন্য সুস্পষ্ট প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। 

তিনি আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের শ্রম, ঘাম ও স্বপ্ন জড়িয়ে আছে। এ সংগঠনকে এগিয়ে নিতে ৩০০ টাকার একটি স্টাম্পে নিজের জীবন, সময় ও সম্পদ সংগঠনের নামে লিখে দিতে তিনি প্রস্তুত, তবে শর্ত হচ্ছে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা ও লক্ষ্য নির্ধারণ। স্পষ্ট পরিকল্পনা ছাড়া আর এক দিনও এগোনো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনকে অভিনন্দন জানিয়ে তার আগামীর সাফল্য কামনা করেন মো. ইব্রাহীম। মো. ইব্রাহীম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৬৭ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর। জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় পর্যায়ে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে এলাকাবাসীর অনেকে মনে করেন। 

শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
মেডিকেল কলেজে শ্রীলঙ্কান শিক্ষার্থী বৃদ্ধি করবে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
কোন ইউনিয়নে কবে ভোট, ঘোষণার তারিখ জানাল ইসি
  • ১১ নভেম্বর ২০২৬
যুবদলের দু'পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে গুলিবর্ষণ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950