মন্ত্রিসভা হতে পারে ৩৮ সদস্যের, মন্ত্রী-প্রতিমন্ত্রী কত জন?

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ AM
মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ মঙ্গলবার নতুন সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে মোট ৩৮ জন স্থান পেতে পারেন। সেভাবেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো।

বিএনপিসহ সংশ্লিষ্ট দপ্তরের সূত্র জানিয়েছে, দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রাথমিকভাবে ‘৩৮’ সদস্যের মন্ত্রিসভা হতে পারে। এজন্য ৩৮টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে সরকারি যানবাহন অধিদপ্তরকে। নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য বাংলোবাড়ি ও অ্যাপার্টমেন্টও প্রস্তুত করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের ১৯তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 

আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের শপথ কি আজ হবে?

একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৩৮ সদস্যের। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী, ১১ জন প্রতিমন্ত্রী ও দুজনকে উপমন্ত্রী করা হতে পারে। তবে এর কম বা বেশিও হওয়ার সম্ভাবনা আছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেছেন, মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। আর সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর শনিবার থেকে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও জাতীয় সংসদ সচিবালয়।

৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9