বিএনপির মন্ত্রিসভার সদস্য হতে পারে অর্ধশত, ফোন পেলেন যারা

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ PM
মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে অনেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এ ছাড়া টেকনোক্র্যাট কোটায় কয়েকজন মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন বলে জানা গেছে। সবমিলিয়ে মন্ত্রিসভার সদস্যের আকার অর্ধশত হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

দলীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিরক্ষাসহ একাধিক মন্ত্রণালয়ের থাকতে পারেন। এর পাশাপাশি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এহসানুল হক মিলন, রেজা কিবরিয়া, শরীফুল আলম, মীর শাহে আলম। 

তারা ইতোমধ্যে ফোন পেয়েছেন। এছাড়াও অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন। জাকারিয়া তাহের সুমন প্রতিমন্ত্রী হচ্ছেন। এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন।

আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপির এমপিরা

সুলতান সালাহউদ্দিন টুকু, হাবিবুর রশীদ হাবিব, ফরহাদ হোসেন আজাদও প্রতিমন্ত্রী হচ্ছেন। একইভাবে প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন আমিনুর রশীদ ইয়াছিন। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। বিএনপির জোট থেকে জোনায়েদ সাকী ও নুরুল হক নুরও মন্ত্রিপরিষদে স্থান পাচ্ছেন। সূত্র জানিয়েছেন, এসব নেতার বাইরে আরও অনেকেই ডাক পেয়েছেন। তারেক রহমানের নতুন মন্ত্রিপরিষদ অন্তত ৫০ সদস্যের হতে পারে।

সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: কাঠগড়ায় দাঁ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষিকার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩০ শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে রাবিপ্রবির বাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9