জামায়াতের সাথে শপথ নিলেন ইশরাক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ PM
শপথগ্রহণ অনুষ্ঠানে ইশরাক হোসেন

শপথগ্রহণ অনুষ্ঠানে ইশরাক হোসেন © সংগৃহীত

বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সদস্যরা। এসময় তাদের সাথে শপথ নিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির নির্বাচিত এমপি ইশরাক হোসেন। 

মঙ্গলবার দুপুর ১২টা ২৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে  এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। আর দুপুর ১২টা ২৭ মিনিটে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের পৃথকভাবে এই দুই শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন।

এর আগে, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ বেলা পৌনে ১১টায় শপথ নিয়েছেন। তবে নির্ধারিত সময়ে পৌছাতে না পারায় শপথে অংশ নিতে পারেননি ইশরাক হোসেন।  

এদিকে সংসদ সদস্য হিসেবে বিএনপির নির্বাচিতরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তারা। এ বিষয়ে কক্সবাজার–১ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। তাই তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নেবেন না। 

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষককে স্থায়ী বহিষ্কার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: কাঠগড়ায় দাঁ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9