সংসদ সদস্যদের দুই শপথপত্রে যা লেখা ছিল

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ PM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরদের মধ্যে সরকারি দল বিএনপির এমপিরা একটি শপথ নিয়েছেন। তবে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলীয় এমপিরাও এর সঙ্গে শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদেরও। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে তারা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুসারে (তৃতীয় তফসিলের ৫ অনুচ্ছেদ) সংসদ সদস্যদের শপথপত্র বা ঘোষণাপত্রে লেখা ছিল, আমি সংসদ-সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব।

আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব; এবং সংসদ-সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না।

আরও পড়ুন: মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিতে ডাক পেলেন মিলন-টুকু-নুর-শাহে আলমরা

জুলাই জাতীয় সনদের (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে (৮ অনুচ্ছেদ, তফসিল-১) সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথ ফরমে লেখা ছিল, আমি .... (নাম) সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব।

আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব; এবং পরিষদ-সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না।

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9