জাল সনদধারীর এমপিও বন্ধসহ ব্যবস্থা নেওয়ার নির্দেশ এনটিআরসিএর

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুরের একটি দাখিল মাদ্রাসার এক শিক্ষকের এমপিও বন্ধসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম মোছা. নারজুস আরা বেগম। তিনি মিঠাপুকুরের সেরুডাঙ্গা দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক। 

এনটিআরসিএর নির্দেশনায় বলা হয়েছে, ‘নারজুস আরা বেগমের শিক্ষক নিবন্ধন সনদটি এনটিআরসিএর ডাটাবেজে অন্তর্ভুক্ত করার জন্য মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী অত্র কার্যালয়ে অনুষ্ঠিত শুনানী এবং সংরক্ষিত নথিপত্র পর্যালোচনায় পাওয়া যায় তিনি ২০০৮ সালের ৪র্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করলেও অকৃতকার্য হয়েছেন। তার দাখিলকৃত শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রটি অত্র কার্যালয়ের যাচাইয়ে জাল ও ভুয়া মর্মে প্রমাণিত হয়েছে।’

নির্দেশনায় আরও বলা হয়, ‘এনটিআরসিএ কার্যালয়ে সংরক্ষিত নথিপত্র এবং শুনানি থেকে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় যে, মোছা. নারজুস আরা বেগম জাল ও ভুয়া সনদ ব্যবহার করে উক্ত মাদ্রাসায় অবৈধভাবে কর্মরত আছেন এবং সরকারি বেতন-ভাতাদি গ্রহণ করছেন। এমতাবস্থায়, তার এমপিও বন্ধসহ বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9