মাদ্রাসায় ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির নির্বাচন নিয়ে নতুন নির্দেশনা

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

মাদ্রাসায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন আয়োজনের জন্যপ্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের আওতাধীন সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার এবং পরিচালনা কমিটিকে এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত বাস্তবায়নের কথা বলা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোন সংগঠনের নির্বাচন আয়োজন না করার জন্য অনুরোধ জানিয়ে পত্র জারি করা হয়। যার সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। 

এতে আরও বলা হয়, এ অবস্থায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ-সুপার ও পরিচালনা কমিটিকে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে নির্দেশ করা হয়েছে। 

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬