এক এমপি হবে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি, দাবি বিএনপিপন্থী শিক্ষক নেতাদের

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ PM
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া © ফাইল ছবি

অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সংশ্লিষ্ট এমপিকে চেয়ারম্যান করার দাবি জানিয়েছন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজিং কমিটিতে থাকার বিধান ফেরানোরও দাবি জানিয়েছেন তিনি।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানিয়েছেন মো. সেলিম ভূঁইয়া। এ সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন তিনি।

সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে মো. সেলিম ভূঁইয়া বলেন, অন্ততর্বর্তী সরকার নিয়ম করেছে, রাজনৈতিক দলের নেতারা ম্যানেজিং কমিটিতে থাকতে পারবেন না। বিএনপি নেতারা এসব দায়িত্বে আসার সুযোগ থাকায় তারা এটি বাতিল করেছে। 

তিনি বলেন, ‘আমাদের দাবি হলো, একজন এমপি যেন অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান যাতে হতে পারে। তবে আওয়ামী লীগ যেভাবে করেছে, আমরা সেভাবে করতে চাই না। শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিরা যদি তদারকি না করে, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হারিয়ে যাবে।’ এ সময় পেশাজীবী ও শিক্ষকদেরও কমিটিতে রাখার দাবি জানান তিনি।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর কাছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি সেলিম ভূঁইয়ার

মো. সেলিম ভূঁইয়া বলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান আরও অধিকতর যাচাই-বাছাই করে সেগুলো এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। এর পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণেরও দাবি জানিয়েছেন। প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ আগের মতো রাখার দাবি জানিয়ে তিনি বলেন, ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থা করার দাবিও জানান এ শিক্ষক নেতা।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ শিক্ষক নেতা, সাধারণ শিক্ষক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬