ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রশাসক আব্দুস সালাম

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ PM
মো. আব্দুস সালাম

মো. আব্দুস সালাম © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে বিএনপি নেতা মো. আব্দুস সালামকে দায়িত্ব দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত করপোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। 

জানা গেছে, মো. আব্দুস সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক। গত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট ছিলেন তিনি। 

এর আগে গত ১১ নভেম্বর তিন বছর মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পান আব্দুস সালাম। ওয়াসায় এমডি হওয়ার আগে তিনি একই প্রতিষ্ঠানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং পরে প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন

উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খানসহ খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়। 

টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬