কাল দেশে ফিরছেন যুদ্ধে সৌদিতে আটকা পড়া মুশফিক

০১ মার্চ ২০২৬, ০৭:০৭ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে ইরানও, এতে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র অস্থিরতা চলছে। এই সংকটময় পরিস্থিতিতেই আটকা পড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। উমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা ছিল তার। এমন অবস্থায় তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে রবিবার (১ মার্চ) জানা গেল তার দেশে ফেরার সময়। 

গণমাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’

এর আগে, শঙ্কার কথা জানিয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক মুশফিক লেখেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে উমরাহ হজের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ্, আমার হজ (উমরাহ) শেষ করেছি এবং আজ দুবাই হয়ে (এমিরেটস এয়ারলাইন্সে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওয়ানা হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে সমস্ত ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে।’ 

তিনি আরও লেখেন, ‘এখন আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব।’ 

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬