বিপিএল অভিজ্ঞতায় সুবিধা দেখছেন শাহিন

১০ মার্চ ২০২৬, ০৬:৫০ PM
শাহিন শাহ আফ্রিদি

শাহিন শাহ আফ্রিদি © সংগৃহীত

ঘরের মাঠে বরাবরই শক্তিশালী বাংলাদেশ। বিশেষ করে নিজেদের প্রিয় ওয়ানডে ফরম্যাটে যেকোনো দলের বিপক্ষেই সর্বোচ্চ লড়াইয়ের ক্ষমতা রাখে লাল-সবুজেরা। এরপরও আসন্ন এই সিরিজকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি।

মঙ্গলবার (১০ মার্চ) মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শাহিন বলেন, 'যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে দল হিসেবে আমরাও প্রস্তুত। আমরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই খেলেছি এবং ভালো ক্রিকেট খেলেছি। আমরা শুধু সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।'

এদিকে টাইগারদের বিপক্ষে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে দ্য গ্রিন ম্যানরা। তাদের মধ্যে অনেকেই আবার সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন। তাই তাদের থেকে ভালো কিছুর প্রত্যাশায় সফরকারী অধিনায়ক। 

এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। সাহিবজাদা এখানে খেলেছে, হাসিবুল্লাহ খেলেছে। গত বছরও বেশ কয়েকজন খেলোয়াড় খেলেছে। আমার মনে হয়, তাদের জন্য মানিয়ে নেওয়া সহজ হবে। কারণ, এই মাঠে এবং পিচে খেলেছে এবং কন্ডিশন সম্পর্কে জানে তারা। আশা করি, তাদের সেরা ক্রিকেট খেলবে তারা।'

মোস্তাফিজুর রহমানকে নিয়ে আফ্রিদি বলেন, 'আমি মনে করি ব্যাটাররা মোস্তাফিজকে খুব ভালো করেই চেনে। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি এবং পিএসএলেও খেলেছে। তাই আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তারা পরিস্থিতি অনুযায়ী তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে।'

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9