৪ স্পিনারের ছক, কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ?

২০ অক্টোবর ২০২৫, ০৯:০০ PM
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ © সংগৃহীত

ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ‘কালো পিচ’। অবশ্য, সিরিজের প্রথম ম্যাচে সেই পিচের চরিত্র অর্থাৎ টার্ন, গতি ও রং নিয়ে বিস্তর আলোচনা ছিল।

তবে দ্বিতীয় ওয়ানডের আগে বদলেছে আলোচনার ধারা। উইকেটের রঙ ও চরিত্র নিয়ে আলোচনা থাকলেও, নতুন করে যুক্ত হয়েছে স্পিন আক্রমণের গভীরতা নিয়ে প্রশ্ন। রবিবার বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের স্কোয়াডে অন্তর্ভুক্তি থেকেই গুঞ্জন, দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নামছে চার স্পিনার নিয়ে!

সোমবার ‘হোম অব ক্রিকেটে’ অনুশীলনের সময়ও স্পষ্ট হয়ে উঠেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২১ অক্টোবরের ম্যাচে স্পিন-নির্ভর বোলিং আক্রমণ সাজাতে যাচ্ছে টাইগাররা। ইতিমধ্যেই একাদশে আছেন অধিনায়ক ও অফস্পিনার মেহেদি হাসান মিরাজ, বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম এবং লেগস্পিনার রিশাদ হোসেন। এবার সম্ভাব্য চতুর্থ স্পিনার হিসেবে নাসুম আহমেদ দলে জায়গা পেতে পারেন।

প্রথম ম্যাচের একাদশ থেকে একজন পেসার বাদ পড়তে পারেন, সম্ভাব্যভাবে তাসকিন আহমেদ। সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান হতে পারেন একমাত্র পেসার, আর নাসুম যুক্ত হবেন দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬