পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন

২০ অক্টোবর ২০২৫, ০৮:১৮ PM
পুলিশের লোগো

পুলিশের লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য ১৪তম গ্রেডে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) নিয়োগ দিচ্ছে সরকার। সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে।

তবে চিঠিতে নিয়োগের ক্ষেত্রে বেশকিছু শর্ত আরোপ করা হয়। শর্তগুলো হলো, সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো প্রেরণ করা, সরকারি আদেশের নির্দেশনা অনুসরণ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ থেকে আরোপিত শর্তাদি যথাযথভাবে অনুসরণ করা এবং এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করা।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬