যে কারণে আজ কালো আর্মব্যান্ড পরে খেলবে বাংলাদেশ

২৭ অক্টোবর ২০২৫, ০৫:১৪ PM
ফিজিওথেরাপিস্ট হাসান আহমেদের মৃত্যুতে শোকে আচ্ছন্ন দেশের ক্রিকেট অঙ্গন

ফিজিওথেরাপিস্ট হাসান আহমেদের মৃত্যুতে শোকে আচ্ছন্ন দেশের ক্রিকেট অঙ্গন © ফাইল ছবি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দল বরিশাল বিভাগের ফিজিওথেরাপিস্ট হাসান আহমেদের মৃত্যুতে শোকে আচ্ছন্ন দেশের ক্রিকেট অঙ্গন। তাঁর স্মরণে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

আজ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা ও বরিশালের মধ্যকার এনসিএল ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ৪৭ বছর বয়সী এই ফিজিও। সকালে মাঠে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ চিকিৎসকরা প্রাথমিক সেবা দেন এবং পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বিশ্বকাপ সামনে রেখে তামিমদের কোচিং প্যানেলে পাকিস্তানি কোচ

হাসান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে খেলবে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। আগামীকাল এনসিএলের চতুর্থ দিনের ম্যাচগুলোতেও তাঁকে স্মরণ করা হবে।

প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বরিশাল দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান আহমেদ। মাঠের বাইরে তিনি কাজ করেছেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টারে ট্রমায় আক্রান্তদের পুনর্বাসন–কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও। তাঁর মৃত্যুতে সতীর্থ খেলোয়াড়, কোচ ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো নোয়াখালীগামী বাস
  • ১৯ মার্চ ২০২৬
সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence