বোলিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের

২৯ অক্টোবর ২০২৫, ০৬:১৫ PM
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ © সংগৃহীত

পরাজয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বুধবার (২৯ অক্টোবর) সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে টস হেরে ফের প্রথমে বোলিংয়ে নামছে স্বাগতিকরা। আগের ম্যাচেও টস হেরে বোলিং করতে হয়েছিল, যেখানে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় পরাজিত দেখে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে জাকের আলিকে সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে, তাদের দলে তিনজন স্পিনার ও তিনজন পেসার রয়েছে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আলিক আথানজে, ব্রেন্ডন কিং, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, জেসন হোল্ডার, রোমারিও শেইফার্ড, আকিল হোসেন, খেরি পেরি, জাইডেন সিলস।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬