আকবর আলির নেতৃত্বে দল ঘোষণা বিসিবির

২৯ অক্টোবর ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০২:৪৫ PM
বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী

বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী © সংগৃহীত

হংকং সিক্সেস ২০২৫-এর জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিক্স-এ-সাইড ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলি। হংকংয়ের রিক্রিয়েশন গ্রাউন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

বুধবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আসন্ন টুর্নামেন্টে উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি বাংলাদেশের অধিনায়কত্ব করবেন। গত আসরের মতো এবারও দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার আবু হায়দার রনি। একইভাবে আগ্রাসী ওপেনার জিসান আলম টানা দ্বিতীয় আসরে খেলবেন। গত আসরের ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রানের পাশাপামি ৬ উইকেট নিয়েছিলেন জিসান। এ ছাড়া সমান ম্যাচে ৩ উইকেট শিকার করা মোহাম্মদ সাইফউদ্দিনও স্কোয়াডে আছেন।

আরও পড়ুন : সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

একইসঙ্গে বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে ৮০টি ম্যাচ খেলা মোসাদ্দেক হোসেন সৈকতকে নতুন করে হংকং সিক্সে-এ-সাইড টুর্নামেন্টটির জন্য নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ও পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান ডাক পেয়েছেন।

উল্লেখ্য, ২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্ট ২০১২ পর্যন্ত প্রায় নিয়মিত আয়োজন হত। কিছু সময় বিরতির পর ২০১৭ সালে আবার মাঠে গড়ায় এটি। পরবর্তী আসর ২০২৪ সালে হয়েছিল, যেখানে গত আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার টানা দ্বিতীয় বছর আয়োজন হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬