টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও ১০ নম্বরে নামল বাংলাদেশ

৩১ মে ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ১২:৪৯ AM
বাংলাদেশ টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে হারল

বাংলাদেশ টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে হারল © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ দুই ম্যাচ হেরে সিরিজ হারার পর পাকিস্তানের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ফলে আরেকটি সিরিজ হারের পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৯ থেকে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

এর আগে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতেও নেমে যায় বাংলাদেশ। টেস্টেও অবস্থা ভালো নয়, আছে নবম স্থানে।

টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ ৫ পয়েন্ট খুইয়েছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই আছে আয়ারল্যান্ড।

আরও পড়ুন: রাবিতে ভর্তির বিভাগ পছন্দ করার সময় আজ শেষ হচ্ছে

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দলটির রেটিং ২৭১। ২৬২ রেটিং নিয়ে ২ নম্বরে অস্ট্রেলিয়া। এ ছাড়া শীর্ষ পাঁচে আছে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা পাকিস্তান আছে আগের মতোই আটে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট ২২৯।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ চারে উঠেছিল ২০১২ সালে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ ছাড়িয়ে গিয়েছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মতো দলকে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬