বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি আজ, টসে হেরে ব্যাটিংয়ে লিটনরা

১৭ মে ২০২৫, ০৮:৪৬ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে কিছুদিন আগেই উড়াল দিয়েছিল বাংলাদেশ। আজ শনিবার (১৭ মে) শারজাহতে সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি দুই দল। সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিন বছর আগে সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২০২২ সালে দুবাইয়ে দুই ম্যাচের সিরিজ অবশ্য টাইগাররা ২-০ ব্যবধানে জিতেছিল। এবার পাকিস্তানে যাওয়ার আগে আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে নামছে লিটন দাসের দল। সিরিজ দিয়েই নতুন অধিনায়ক লিটন দাসের যাত্রা শুরু। মূল লক্ষ্য আগামী বছরের বিশ্বকাপ। 

আরও পড়ুন: ৬ মাস পর ফিরে যা বললেন সাকিব

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে কুড়ি ওভারের বিশ্বকাপ। এর আগে অন্তত ১৯টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ হলে সংখ্যাটা আরও বাড়বে। সেটিরই শুরুই হচ্ছে আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে। আজ শনিবার বাংলাদেশ সময় ৯টায় ম্যাচটি শুরু হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। 

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, তানভীর আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান

র‍্যাগিংয়ের দায়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের …
  • ১৫ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬