টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারিয়ে একাদশেও নেই শান্ত

১৭ মে ২০২৫, ১০:৫৪ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

টি-টোয়েন্টেতে রান নেই লম্বা সময় ধরে তার। তবে অধিনায়কত্বের জোরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলছিলেন তিনি। শেষ পর্যন্ত ধারাবাহিক ব্যর্থতার পর টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব হারান নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় নতুন অধিনায়ক হন লিটন দাস। রানে না থাকলেও বাংলাদেশের আগামী দুটি টি-টোয়েন্টি সিরিজের দলে ঠিকই রাখা হয়েছে শান্তকে। তবে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আজ প্রথম টি-টোয়েন্টিতে একাদশে নেই এই সাবেক অধিনায়ক।

আরও পড়ুন: ছক্কায় ছক্কায় ইমনের সেঞ্চুরি, অনন্য রেকর্ড

পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে কিছুদিন আগেই উড়াল দিয়েছিল বাংলাদেশ। আজ শনিবার (১৭ মে) শারজাহতে সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি দুই দল। সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৯১ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৯ ম্যাচ খেলেছেন শান্ত। ২২.৮৫ গড় ও ১০৮.৩৫ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৯৬০ রান, অর্ধশতক ৪টি। এই সংস্করণে অবশ্য সর্বশেষ ১৮ ম্যাচে ফিফটির মুখ দেখেননি শান্ত।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬