ছক্কায় ছক্কায় ইমনের সেঞ্চুরি, অনন্য রেকর্ড

১৭ মে ২০২৫, ১১:০১ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৯:১২ AM
পারভেজ হোসেন ইমন

পারভেজ হোসেন ইমন © সংগৃহীত

টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবোর্চ্চ ছক্কার রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন। আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে এখন পর্যন্ত ৯টি ছক্কা হাঁকিয়েছেন এই ওপেনার, যা সর্বোচ্চ। এর আগে, লাল-সবুজের জার্সিতে সবোর্চ্চ ৭টি ছক্কা মেরেছিলেন জাকের আলি অনিক।

এদিকে ছক্কার রেকর্ড গড়ার ম্যাচে ক্যারিয়ারের প্রথম তিন অঙ্কের মাইলফলকও ছুঁয়ে ফেলেন এই ওপেনার। ৫৩ বলে ৯ ছক্কা ও ৫ চারে সেঞ্চুরি স্পর্শ করেছেন ইমন। তবে শতক ছোঁয়ার পরের বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন এই ওপেনার।

এর আগে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি সফরকারীদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন তানজিদ হাসান তামিম। মতিউল্লাহ খানের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন এই ওপেনার। ফেরার আগে ৯ বলে সমান এক চার ও ছক্কায় তার ব্যাট থেকে ১০ রান এসেছে।

তিনে নেমে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস-ও সুবিধা করতে পারেননি। মুহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ এক ইয়র্কারে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে দলীয় ৪৯ রানে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। নেতৃত্বের অভিষেকে ৮ বলে ১১ রানে থেমেছে তার ইনিংস।

ট্যাগ: বিসিবি
ধানমন্ডি লেকে ভাসছিলো লাশ শনাক্ত করলেন স্ত্রী
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাসের ভাড়া বাড়ল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬