অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন ম্যাচ

০২ মার্চ ২০২৬, ০৬:০১ PM
ফিনালিসিমা ম্যাচ

ফিনালিসিমা ম্যাচ © সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত করেছে কাতার ফুটবল ফেডারেশন (কিউএফএ)।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্থগিতাদেশ ঘোষণার সময় কিউএফএ সরাসরি ওই হামলার কথা উল্লেখ করেনি। তারা শুধু জানিয়েছে, “প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার নতুন তারিখ যথাসময়ে জানানো হবে।”

ইরানে হামলার প্রভাব পড়ায় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের ফ্লাইটে বিঘ্ন ঘটেছে এবং কাতারের দোহা বিমানবন্দরেও অচলাবস্থা দেখা দিয়েছে। গত শনিবার ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত দোহার আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেখা গেছে।

এদিকে দোহার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ‘ফিনালিসিমা’ ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রীতি এই ম্যাচটি আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার কথা লামিন ইয়ামাল ও লিওনেল মেসির।

স্পেনের ক্রীড়া দৈনিক ‘এএস’ জানিয়েছে, ম্যাচটি “অনিশ্চয়তার মধ্যে রয়েছে।” তবে রবিবার বিকেল পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ম্যাচ স্থগিতের বিষয়ে কোনো নতুন খবর নেই।

এর আগে রবিবার এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিতব্য মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফগুলো স্থগিত করে। তারা জানায়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬