এক দশক পর আবারও আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হলেন ডি মারিয়া

২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ AM
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া © সংগৃহীত

বয়স যে কেবল একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ৩৭ বছর বয়সে এসেও মাঠের জাদুতে সবাইকে মুগ্ধ করে এক দশক পর আবারও আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানে দেশটির ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান এই কিংবদন্তি।

সেরা হওয়ার এই লড়াইয়ে ডি মারিয়া পেছনে ফেলেছেন জাতীয় দলের সতীর্থ লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে। এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় বর্ষসেরা খেতাব। এর আগে ২০১৪ সালে যখন তিনি রিয়াল মাদ্রিদে দুর্দান্ত ফর্মে ছিলেন, তখন প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন। দীর্ঘ ১০ বছরের ব্যবধানে আবারও সেই শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়া ডি মারিয়ার অদম্য ইচ্ছাশক্তিরই পরিচয় দেয়।

আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে গত বছরটি ছিল ডি মারিয়ার জন্য অনন্য। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি দলকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রাখেন তিনি। গত বছর এই পুরস্কার জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে রেকর্ডটা এখনো লিওনেল মেসির দখলে; তিনি সর্বোচ্চ ১৬ বার এই খেতাব জিতেছেন। মাঠের অসামান্য নৈপুণ্য আর অভিজ্ঞতার মিশেলে ডি মারিয়া বুঝিয়ে দিলেন, বুড়ো হাড়ের ভেলকি এখনো শেষ হয়ে যায়নি।

তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬