জর্ডানকে হারিয়ে আরব কাপ জিতল মরক্কো

১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ AM
মরক্কো ফুটবল দল

মরক্কো ফুটবল দল © সংগৃহীত

আরব কাপের ফাইনালে জমজমাট লড়াই উপহার দিল মরক্কো ও জর্ডান। কাতারে লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে অতিরিক্ত সময়ে জর্ডানকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে মরক্কো।

বৃহস্পতিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মরক্কো। চতুর্থ মিনিটেই ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন ওসামা তান্নান। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।

বিরতির পর শুরুতেই ম্যাচে ফেরে জর্ডান।কর্নার থেকে দ্রুত গতির বলে মোহান্নাদ আবু তাহার ক্রসে হেডে গোল করেন আলি ওলওয়ান। ৬৮তম মিনিটে ভিএআরে দেওয়া পেনাল্টি থেকে গোল করে জর্ডানকে ২–১ ব্যবধানে এগিয়ে নেন ওলওয়ান।

তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে সমতায় ফেরে মরক্কো। ৮৭তম মিনিটে গোলরক্ষকের ঠেকানো বল ফিরে পেয়ে কাছ থেকে জাল খুঁজে নেন আব্দেররাজ্জাক হামেদ-আল্লাহ। অফসাইডের আপত্তি থাকলেও ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে আবারও নায়ক হন আব্দেররাজ্জাক। কর্নার থেকে পাওয়া বলে সহজ ফিনিশিংয়ে গোল করে মরক্কোকে ৩–২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে আরব কাপে নিজেদের দ্বিতীয় শিরোপার উৎসব করে মরক্কো। এর আগে ২০১২ সালে প্রথমবার ফাইনালে খেলেই শিরোপা জিতেছিল দলটি।

আরব কাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই সামনে আরেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে মরক্কোর জন্য। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সে মাঠে নামতে হবে তাদের।

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, গাছিদের ব্যস্ততা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950