পহেলা বৈশাখে ঝিনাইদহের ১৮৪০ কৃষক পাবেন কৃষি কার্ড

১৪ মার্চ ২০২৬, ০৪:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিএনপির নির্বাচনি অঙ্গীকার হিসেবে ‘ফ্যামিলি কার্ড’-এর পর এবার দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে প্রাথমিকভাবে চালু হচ্ছে ‘কৃষি কার্ড’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় দেশের আটটি বিভাগের মোট নয়টি উপজেলা নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা।

প্রি-পাইলটিং প্রকল্প হিসেবে উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের পাচপাখিয়া, কৃপালপুর, যুগনী, বাগনী, চরবাগনী ও পদ্মনগর গ্রামকে অগ্রাধিকার দিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।

শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান শুক্রবার বিকেলে জানান, চলতি মার্চ মাসের মধ্যেই কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ করা হবে এবং আগামী এপ্রিল মাসে কার্ড প্রস্তুতের কাজ সম্পন্ন হবে। তিনি আরও জানান, পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ করবেন।

প্রাথমিকভাবে শৈলকূপা উপজেলায় মোট ১,৮৪০ জন কৃষক ‘কৃষি কার্ড’-এর আওতায় সুবিধা পাবেন বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে উপসচিব
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী-ছাত্রলীগের ১১ নেতাকর্মী…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পড়ালেখায় রুটিন ছিল না— রাত তিনটায় ঘুম ভাঙলেও পড়েছি, আবার ভ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বর্ণিল আয়োজন-উৎসবে প্রতিষ্ঠার ৩০ বছর উদযাপন করল ইস্ট ওয়েস্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়বার ভাইভা বোর্ডের সামনে দাঁড়িয়ে বলেছিলাম— ‘চেষ্টা আমার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬