এখনও নিশ্চিত না ভারতের সেমিফাইনাল ভেন্যু!

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ PM
ভারতীয় দল

ভারতীয় দল © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষে সুপার এইটের খেলা চলছে। যেখান থেকে দুটি গ্রুপের শীর্ষ দুটি করে ৪টি দল সেমিফাইনালে উঠবে। আর মাঠের পারফরম্যান্সের কারণে স্বাগতিক ভারতের সেমিতে উঠার সম্ভাবনাও বেশ। তবে শেষ চারে ম্যান ইন ব্লু'রা কোথায় খেলবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। 

সুপার এইটের বাধা টপকে ভারত সেমিতে উঠলে দ্বিতীয় সেমিফাইনালে জায়গা দেওয়া হবে তাদের। এমনটা ভেবেই ম্যাচ ভেন্যু হিসেবে আপাতত মুম্বাইকে রাখা হয়েছে। তবে একটি শর্তে বদলে যেতে পারে ভেন্যুও। 

সুপার এইটের পর ভারত ও পাকিস্তান যদি সেমিতে মুখোমুখি হয়, তবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে ম্যাচটি। সেক্ষেত্রে সুপার এইটে নিজ গ্রুপে ভারতকে চ্যাম্পিয়ন এবং পাকিস্তানকে অন্য গ্রুপে রানার্স-আপ হতে হবে। সেক্ষেত্রে ৫ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল হবে না। বরং ৪ মার্চ কলম্বোতে প্রথম সেমিফাইনাল খেলবে তারা। 

এ নিয়ে আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যদি ভারত ও পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হয়, তাহলে ম্যাচটি হবে কলম্বোতে। পাকিস্তান বাদে অন্য কোনো দলের সঙ্গে হলে ভারত মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে।’

এদিকে সেমিফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি না হলেও পাল্টাতে পারে ভেন্যু। পাকিস্তান যদি সেমিতে উঠে, তাহলে কলকাতার ইডেন গার্ডেন্স থেকে পাল্টে কলম্বোর প্রেমাদাসায় যাবে প্রথম সেমিফাইনালের ভেন্যু।

অন্যদিকে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলেও ভারত সফরে যেতে হবে তাদের। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মাটিতেই নামতে হবে তাদের। 

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬