৩২ ভুয়া বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ, তালিকায় পশ্চিমবঙ্গের দুই

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ PM
ইউজিসি

ইউজিসি © ফাইল ছবি

ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি সারা দেশে মোট ৩২টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের সন্ধান পেয়েছে। ইউজিসি জানিয়েছে, এই ভুয়া বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রি দেওয়ার কোনও আইনি অধিকার নেই। এই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয়ের।

ইউজিসি জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলো ইউজিসি আইনের অধীনে স্বীকৃত নয়। চাকরি বা পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে এদের দেওয়া ডিগ্রি সম্পূর্ণ অচল। গত দু’বছরে এই ভুয়া প্রতিষ্ঠানের সংখ্যা ২০ থেকে বেড়ে ৩২ হয়েছে। ১২টি রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো।

সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির। সেখানে এক ডজনেরও বেশি এমন ভুয়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। উত্তরপ্রদেশে ৪টি এবং অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গে ২টি করে ভুয়া বিশ্ববিদ্যালয়ের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশে ১টি করে ভুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে বলে জানিয়েছে ইউজিসি। এই চারটি রাজ্যেরই নাম নতুন করে যুক্ত হয়েছে এই তালিকায়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে শিক্ষার্থী ও অভিভাবকদের চূড়ান্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিশন। সস্তায় বা সহজে ডিগ্রি পাওয়ার লোভে পা দিলে ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন যাচাই করে তবেই ভর্তির সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬