ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ AM
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল © সংগৃহীত

রাইজিং স্টার্স উইমেন্স এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাংককে অনুষ্ঠিতব্য এই মেগা ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত ‘এ’ দল। আজ রবিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় থাইল্যান্ডের ব্যাংককে শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি।

টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে ফাহিমা খাতুনের দল। গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ‘এ’ দলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। অন্যদিকে, ভারত ‘এ’ দলও গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে। দুই অপরাজিত দলের লড়াইয়ে আজ মাঠের লড়াই জমজমাট হবে বলে আশা করা হচ্ছে।

সেমিফাইনালের বাধা টপকানোর পর বাংলাদেশের বর্তমান লক্ষ্য এখন এশিয়ার রাজত্ব দখল। ফাইনালে নামার আগে দলের অন্যতম সেরা বোলার সানজিদা আক্তার মেঘলা বলেন, ‘আমরা দল হিসেবে খেলতে পেরেছি বলেই আজ ফাইনালে। ভারতের বিপক্ষে ম্যাচেও আমাদের লক্ষ্য থাকবে সম্মিলিত প্রচেষ্টায় দলের প্রয়োজন অনুযায়ী সেরাটা দেওয়া। দেশবাসীর কাছে আমরা দোয়াপ্রার্থী।’

আরও পড়ুন: আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ

ফাইনালের আগে বাংলাদেশ শিবিরের মূল চিন্তার কারণ ব্যাটিংয়ের ধারাবাহিকতা। ওপেনিং জুটিতে ভালো শুরু এলেও মিডল ও লোয়ার অর্ডারে রানের গতি ধরে রাখতে হিমশিম খাচ্ছেন ব্যাটাররা। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ব্যাটিংয়ের এই দুর্বলতা কাটিয়ে ওঠাই হবে ফাহিমা-তানজিমদের বড় চ্যালেঞ্জ।

তবে বোলিং বিভাগ বরাবরের মতোই বাংলাদেশের বড় শক্তির জায়গা। টুর্নামেন্টজুড়ে স্পিনাররা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। অধিনায়ক ফাহিমা খাতুন এবং সানজিদা আক্তার মেঘলা নিয়মিত বিরতিতে ব্রেক-থ্রু এনে দিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছেন। এই ধারাবাহিকতা ফাইনালেও বজায় রাখতে চায় টাইগ্রেসরা।

পরিসংখ্যান বলছে, ভারত ‘এ’ দল এই আসরে মূলত রান তাড়ায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ বাদে বাকি তিন ম্যাচেই তারা পরে ব্যাটিং করে জয় ছিনিয়ে নিয়েছে। ফলে ভারতীয় ব্যাটারদের দ্রুত প্যাভিলিয়নে ফেরানোই হবে বাংলাদেশের বোলারদের মূল কাজ।

উল্লেখ্য, গত বছর হংকংয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে ৩১ রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। আজ ব্যাংককের মাঠে সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলাই এখন বাংলাদেশের মেয়েদের একমাত্র লক্ষ্য।

খেলা দেখবেন যেভাবে

এবারের ভারত ‘এ’ বনাম বাংলাদেশ ‘এ’ নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬-এর ফাইনাল ম্যাচটি ভারতে সনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ম্যাচটি সনি লিভ প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করা হবে।

ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে আজ
  • ১৫ মার্চ ২০২৬
ইরানের অর্থনীতির মেরুদণ্ড খ্যাত খারগ দ্বীপে ব্যাপক মার্কিন …
  • ১৫ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ৩ ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ১৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিলে…
  • ১৫ মার্চ ২০২৬
হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালাল এক আসামি
  • ১৫ মার্চ ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ও ইরাকের এরবিলে তেল শোধনাগারে…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081