শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ AM
পাকিস্তান ও নিউজিল্যান্ড

পাকিস্তান ও নিউজিল্যান্ড © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শুরুতেই বাগড়া দিয়েছে বৃষ্টি, যার ফলে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত ঘোষিত হয়েছে। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।

ম্যাচের শুরুতে বৃষ্টির শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই টস সম্পন্ন হয়েছিল। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। তবে টস পর্ব শেষ হওয়ার কিছুক্ষণ পরই শুরু হয় প্রবল বর্ষণ। পরিস্থিতি বিবেচনায় দ্রুতই পুরো মাঠ কাভারে ঢেকে দেওয়া হয়।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিট থেকে ওভার কাটা শুরু হয়। আইসিসি-র নিয়ম অনুযায়ী, অন্তত ৫ ওভারে ম্যাচ খেলতে হলে রাত ১০টা ৪৬ মিনিটের মধ্যে খেলা শুরু করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু বৃষ্টির দাপট না কমায় এবং মাঠ খেলার উপযোগী না হওয়ায় সেই সম্ভাবনাও শেষ পর্যন্ত ফিকে হয়ে যায়। অবশেষে মাঠের পরিস্থিতি ও আবহাওয়া বিবেচনায় নিয়ে বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এই ড্রয়ের ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। সুপার এইটে এই দু’দলের বাকি প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এখন পরবর্তী ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই দুই শিবিরের সামনেই। বেরসিক বৃষ্টির কারণে মাঠের লড়াই না দেখেই দর্শকদের ফিরতে হয়েছে হতাশ মনে।

জামায়াতের এই ব্যাগেজ কাটঅফ করা উচিত, এতেই তাদের ড্যামেজ কন্…
  • ২২ জুলাই ২০২৬
অভিবাসী থেকে বিশ্বচ্যাম্পিয়ন, লামিন-নিকোর সাফল্যের অনুপ্রের…
  • ২২ জুলাই ২০২৬
মাদ্রাসার কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২২ জুলাই ২০২৬
গরিবের চাকরি হয় ক্ষমতাবানের সুপারিশে, এলাকার সবচেয়ে ক্ষমত…
  • ২২ জুলাই ২০২৬
বন্যায় চট্টগ্রামে পাউবোর বাঁধ-স্লুইসগেটের ব্যাপক ক্ষতি, পুন…
  • ২২ জুলাই ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, আজ ভরি কত?
  • ২২ জুলাই ২০২৬