ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

১৭ মার্চ ২০২৬, ১১:৪৮ AM
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায় © বিবিসি বাংলা

ইরাকের বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন এবং রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটিকে ‘সবচেয়ে তীব্র হামলা’ বলা হচ্ছে। এদিকে, ইরানের কাছ থেকে ড্রোন হামলার হুমকির পর কয়েক ঘণ্টা আকাশপথ বন্ধ রেখার পর খুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘হামলা শুরুর পর থেকে এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।’

আরও পড়ুন: আমিরাতের বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা

এ হামলার প্রায় ছয় ঘণ্টা আগে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসে নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। সতর্কবার্তায় বলা হয়, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদের আন্তর্জাতিক এলাকায় একাধিকবার হামলা চালিয়েছে।

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬