প্রথমবারের মতো অচলাবস্থা ভেঙে হরমুজ প্রণালি পার হলো পাকিস্তানি ট্যাঙ্কার 

১৬ মার্চ ২০২৬, ০৬:৩৯ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৬:৪০ PM
প্রথমবারের মতো অচলাবস্থা ভেঙে হরমুজ প্রণালি পার হলো পাকিস্তানি তেলবাহী ট্যাঙ্কার 

প্রথমবারের মতো অচলাবস্থা ভেঙে হরমুজ প্রণালি পার হলো পাকিস্তানি তেলবাহী ট্যাঙ্কার  © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ থাকা হরমুজ প্রণালি দিয়ে প্রথমবারের মতো কোনো বিদেশি তেলের ট্যাঙ্কার পার হওয়ার খবর পাওয়া গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক জানিয়েছে, আবু ধাবির 'দাস ক্রুড' তেল বহনকারী ‘করাচি’ নামক একটি আফরাম্যাক্স ট্যাঙ্কার সফলভাবে এই গুরুত্বপূর্ণ জলপথটি অতিক্রম করেছে।

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৬টি ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। এর মাঝে করাচি প্রথম অ-ইরানি পণ্যবাহী জাহাজ যা নিজের অবস্থান শনাক্তকারী এআইএস সিগনাল চালু রেখেই এই বিপজ্জনক পথ পাড়ি দিয়েছে।

জাহাজটি পাকিস্তানের রাষ্ট্রীয় নৌপরিবহণ সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত এবং এতে পাকিস্তানের পতাকা রয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, রবিবার জাহাজটি যাত্রা শুরু করে এবং আজ সকালে ওমানের সোহান উপকূলের কাছে এর অবস্থান শনাক্ত করা গেছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা প্রমাণ করে যে কিছু নির্দিষ্ট দেশের জাহাজ আলোচনার মাধ্যমে নিরাপদ যাতায়াতের সুবিধা পাচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগেই জানিয়েছিলেন যে, হরমুজ প্রণালি কেবল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ঘনিষ্ঠ মিত্রদের জন্য বন্ধ রাখা হয়েছে। আজ সকালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি মার্কিন-ইসরায়েলি হামলার মুখে ইরানের পাশে থাকার জন্য এবং সংহতি প্রকাশের জন্য পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬