ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি নিহতের দাবি ইসরায়েলের

১৭ মার্চ ২০২৬, ০৪:১৪ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০৪:১৪ PM
শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানি

শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানি © সংগৃহীত

ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানি গত রাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার (১৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

তবে লারিজানির মৃত্যুর খবর নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। কিছু ইরানি সংবাদমাধ্যম এই দাবি নাকচ করে জানিয়েছে, আলী লারিজানি খুব শীঘ্রই একটি ভিডিও বার্তা প্রকাশ করতে যাচ্ছেন।

এদিকে এর আগে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্বেচ্ছাসেবক শাখা ‘বাসিজ’ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সেসময় বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল,‘সোলেইমানির এই মৃত্যু ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ বা সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর ওপর একটি ‘বিরাট ধাক্কা’। বিবৃতিতে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলা হয়েছে, ‘ইরানি কমান্ডারদের বিরুদ্ধে আমাদের এই কঠোর সামরিক পদক্ষেপ জারি থাকবে।’

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬